বিষয়: গণিত অধ্যায়: সেট ও ফাংশন

নিচের কোনটি অসীম সেট?

ক. {3, 5, 7}
খ. {1, 2, 2², ......, 2¹⁰}
গ. {x : x স্বাভাবিক সংখ্যা এবং x < 41}
ঘ. {3, 3², 3³, ......}

সঠিক উত্তর: {3, 3², 3³, ......}

ব্যাখ্যা: {3, 3², 3³, ......} সেটটিতে অসংখ্য উপাদান আছে যা গণনা করে নির্ধারণ করা যায় না।
সসীম সেট: যে সেটের উপাদানের সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, তাকে সসীম সেট বা সান্ত সেট বলা হয়।
অসীম সেট: যে সেটের উপাদানের সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, তাকে অসীম সেট বা অনন্ত সেট বলা হয়।
ক অপশনের সেটের উপাদান সংখ্যা 3, খ অপশনের সেটের উপাদান সংখ্যা 11 এবং গ অপশনের সেটের উপাদান সংখ্যা 40; যা গণনা করা যায়। তাই এগুলো সসীম সেট।
ঘ অপশনের সেটে উপাদান সংখ্যা অসংখ্য হওয়ায় এটি একটি অসীম সেট।

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'সেট ও ফাংশন' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store