3x - 5y + 9 = 0 ...... (1) 5x - 3y - 1 = 0 ...... (2) (2, 3) বিন্দু দ্বারা - i. (1) নং সমীকরণটি সিদ্ধ হয় ii. (2) নং সমীকরণটি সিদ্ধ হয় iii. উভয় সমীকরণ যুগপৎ সিদ্ধ হয় নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: (2, 3) এর জন্য (i) নং সমীকরণে,
বামপক্ষ = 3 × 2 - 5 × 3 + 9
= 6 - 15 + 9
= 0
= ডানপক্ষ
∴ (i) নং সমীকরণটি সিদ্ধ হয়।
(2, 3) এর জন্য (ii) নং সমীকরণে,
বামপক্ষ = 5 × 2 - 3 × 3 - 1
= 10 - 9 - 1
= 0
= ডানপক্ষ
∴ (ii) নং সমীকরণটি সিদ্ধ হয়।
(2, 3) দ্বারা উভয় সমীকরণ যুগপৎ সিদ্ধ হয়।
অতএব, সঠিক উত্তর (i, ii ও iii)।