75° কোণের রৈখিক সম্পূরক কোণের পরিমাণ কত?
সঠিক উত্তর: 105°
ব্যাখ্যা: দুইটি কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ বা 180° হলে কোণ দুইটিকে পরস্পর সম্পূরক কোণ বলা হয়।
সম্পূরক কোণদ্বয়ের সমষ্টি = 180°
সুতরাং, 75° এর সম্পূরক কোণ = 180° - 75° = 105°
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।