স্থির অবস্থান থেকে পড়ন্ত বস্তু ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে সমস্ত শক্তিই-
সঠিক উত্তর: গতি শক্তি
ব্যাখ্যা: একটি বস্তু যখন অভিকর্ষের প্রভাবে উপর থেকে নিচে পড়তে থাকে তখন তার বিভবশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে।
এর ফলে বস্তুটির বেগ বাড়তে থাকে। বস্তুটি ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়।
অর্থাৎ এ অবস্থায় বস্তুর সমস্ত শক্তিই গতিশক্তি।