একটি গরুকে রশি দিয়ে এমনভাবে বাঁধা হলো যেন গরুটি 144 বর্গ মি. বৃত্তাকার মাঠের ঘাস খেতে পারে। মাঠের পরিসীমা কত?
সঠিক উত্তর: 24√π
ব্যাখ্যা: আমরা জানি, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল = πr²
শর্তমতে, πr² = 144
বা, r² = 144 / π
বা, r = √(144 / π) মিটার = 12 / √π মিটার
∴ মাঠের পরিসীমা = 2πr মিটার = 2π × (12 / √π) = 24√π মিটার