2 + 5x - 4x² = 0 সমীকরণের মূলগুলোর প্রকৃতি কেমন?
সঠিক উত্তর: অমূলদ
ব্যাখ্যা: দেওয়া আছে, 2 + 5x - 4x² = 0
বা, -4x² + 5x + 2 = 0
একে আদর্শ দ্বিঘাত সমীকরণ, ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই, a = -4, b = 5, c = 2
নিশ্চায়ক = b² - 4ac = 5² - 4 × (-4) × 2 = 25 + 32 = 57
যেহেতু নিশ্চায়ক > 0 এবং একে পূর্ণবর্গরূপে প্রকাশ করা যায় না। সেহেতু মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।