কোন নির্দিষ্ট ভরের কোন বস্তুর বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে?
সঠিক উত্তর: চারগুণ
ব্যাখ্যা: বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি চারগুণ হবে।
বেগের সাথে গতিশক্তির পরিবর্তন:
প্রথম ক্ষেত্রে, গতিশক্তি T₁ = 1/2 mv²
বেগ দ্বিগুণ হলে, গতিশক্তি T₂ = 1/2 × m × (2v)²
= 1/2 m × 4v²
= 4 × 1/2 mv²
= 4 × T₁
সুতরাং, বেগ দ্বিগুণ হলে গতিশক্তি চারগুণ হবে।