ব্যাখ্যা: আমরা জানি, v ∝ √T
বা, v₂ = v₁ × √(T₂ / T₁)
এখানে, T₁ = 273 K, v₁ = 330 ms⁻¹, T₂ = (273 + 30) K = 303 K
v₂ = 330 × √(303 / 273) = 347.65 ms⁻¹
আবার আমরা জানি, বেগ = দূরত্ব / সময়
প্রতিধ্বনির ক্ষেত্রে শব্দ দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে বলে দূরত্ব = 2d
v₂ = 2d / t
বা, d = (v₂ × t) / 2
এখানে, v₂ = 347.65 ms⁻¹, t = 0.25 s
d = (347.65 × 0.25) / 2 = 43.456 m
সুতরাং, প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব 43.45 m (প্রায়)
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (A)।
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'তরঙ্গ ও শব্দ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।