30°C তাপমাত্রায় 0.25 s এ কোনো প্রতিধ্বনি শোনা গেলে উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত m (মিটার)?
সঠিক উত্তর: 43.45
ব্যাখ্যা: আমরা জানি, v ∝ √T
বা, v₂ = v₁ × √(T₂ / T₁)
এখানে, T₁ = 273 K, v₁ = 330 ms⁻¹, T₂ = (273 + 30) K = 303 K
v₂ = 330 × √(303 / 273) = 347.65 ms⁻¹
আবার আমরা জানি, বেগ = দূরত্ব / সময়
প্রতিধ্বনির ক্ষেত্রে শব্দ দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে বলে দূরত্ব = 2d
v₂ = 2d / t
বা, d = (v₂ × t) / 2
এখানে, v₂ = 347.65 ms⁻¹, t = 0.25 s
d = (347.65 × 0.25) / 2 = 43.456 m
সুতরাং, প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব 43.45 m (প্রায়)
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (A)।