5x + 2y = 7 এবং 10x + 4y = 14 এই সমীকরণজোট— i. সামঞ্জস্য ii. এর একটি মাত্র সমাধান আছে iii. পরস্পর নির্ভরশীল নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও iii
ব্যাখ্যা: এখানে, সমীকরণদ্বয়:
5x + 2y = 7
10x + 4y = 14
সহগ ও ধ্রুবক পদের তুলনা করে পাই,
5/10 = 2/4 = 7/14
অর্থাৎ, a₁/a₂ = b₁/b₂ = c₁/c₂
সুতরাং, শর্তমতে সমীকরণজোটটি সামঞ্জস্য, নির্ভরশীল এবং এর অসংখ্য সমাধান বিদ্যমান।
অতএব, সঠিক উত্তর (i) ও (iii)।