বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: গতি

72 kmh⁻¹ বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে? [g = 9.8ms⁻²]

ক. 264.49 km
খ. 264.49 m
গ. 20.4 km
ঘ. 20.4 m

সঠিক উত্তর: 20.4 m

ব্যাখ্যা: আমরা জানি, v² = u² - 2gh
এখানে, আদিবেগ, u = 72 kmh⁻¹ = (72 × 1000) / 3600 ms⁻¹ = 20 ms⁻¹
শেষবেগ, v = 0 ms⁻¹
অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 ms⁻²
সর্বাধিক উচ্চতা, h = ?
বা, 0² = (20)² - 2 × 9.8 × h
বা, 19.6h = 400
বা, h = 400 / 19.6
বা, h = 20.408 m
∴ h ≈ 20.4 m
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'গতি' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store