-320° কোণটি কোন চতুর্ভাগে থাকবে?
সঠিক উত্তর: প্রথম
ব্যাখ্যা: -320° = -270° - 50°
= -3 × 90° - 50°
-320° একটি ঋণাত্মক কোণ। -320° কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে 3 সমকোণ বা 270° ঘুরে একই দিকে আরো 50° ঘুরে প্রথম চতুর্ভাগে আসতে হয়েছে।
সুতরাং, -320° কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থান করছে।