12 সেমি. পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য কত সেমি.?
সঠিক উত্তর: 4
ব্যাখ্যা: আমরা জানি, ত্রিভুজের বাহুগুলোর সমষ্টি হলো ত্রিভুজের পরিসীমা।
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান।
সুতরাং, ধরি বাহুর দৈর্ঘ্য a,
a + a + a = 12
বা, 3a = 12
বা, a = 12 / 3
বা, a = 4 সেমি.
12 সেমি. পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হবে 4 সেমি.।