একটি সমীকরণজোটের x ও y এর সহগদ্বয় ও ধ্রুবক পদদ্বয়ের অনুপাত 5/10 = 6/12 = 3/6 সমীকরণজোটটি— i. সংগতিপূর্ণ ii. নির্ভরশীল iii. একটি সমাধান বিশিষ্ট নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: সহগদ্বয় ও ধ্রুবক পদের অনুপাত 5/10 = 6/12 = 3/6 হওয়ায় সমীকরণজোটটি সংগতিপূর্ণ ও পরস্পর নির্ভরশীল।
সমীকরণজোটটির অসংখ্য সমাধান আছে।
আমরা জানি, a₁/a₂ = b₁/b₂ = c₁/c₂ হলে সমীকরণদ্বয়ের অসংখ্য সমাধান বিদ্যমান থাকে।