-√3 ঢালবিশিষ্ট সরলরেখাটি x-অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রী কোণ উৎপন্ন করে?
সঠিক উত্তর: 120°
ব্যাখ্যা: ধরি, m = -√3 ঢালবিশিষ্ট সরলরেখাটি x-অক্ষের ধনাত্মক দিকের সাথে θ কোণ উৎপন্ন করে।
∴ রেখাটির ঢাল, m = tan θ হয়।
∴ tan θ = -√3
বা, tan θ = -tan 60°
বা, tan θ = tan(180° - 60°)
বা, tan θ = tan 120°
∴ θ = 120°