নিচের কোনটি বিভব শক্তির মাত্রা?
সঠিক উত্তর: ML²T⁻²
ব্যাখ্যা: আমরা জানি,
বিভব শক্তি = ভর × অভিকর্ষজ ত্বরণ × উচ্চতা
= ভর × (সরণ / সময়²) × সরণ [যেহেতু উচ্চতা এক প্রকার সরণ তাই এর মাত্রা সরণের মাত্রার অনুরূপ]
সুতরাং বিভব শক্তির মাত্রা = M × L/T² × L = ML²T⁻²