A ও B নির্দিষ্ট পথ অতিক্রম করে যথাক্রমে 3 মিনিটে ও 4 মিনিটে। A ও B এর গতিবেগের অনুপাত হবে?
সঠিক উত্তর: 4 : 3
ব্যাখ্যা: ধরি, A ও B যথাক্রমে v_A ও v_B বেগে নির্দিষ্ট পথ S অতিক্রম করে।
A এর ক্ষেত্রে, S = v_A t_A
B এর ক্ষেত্রে, S = v_B t_B
অতএব, v_A t_A = v_B t_B
বা, v_A / v_B = t_B / t_A
বা, v_A / v_B = 4 / 3 [এখানে, t_A = 3 মিনিট, t_B = 4 মিনিট]
অতএব, A ও B এর গতিবেগের অনুপাত = 4 : 3