বিষয়: গণিত অধ্যায়: সেট ও ফাংশন

M = {3, 5, 7}, N = {4, 5, 7} হলে— i. M ∩ N = {5, 7} ii. P(M ∪ N) এর উপাদান সংখ্যা 16 iii. M \ N = {3, 5} নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: i ও ii

ব্যাখ্যা: দেওয়া আছে, M = {3, 5, 7}, N = {4, 5, 7}
* M ∩ N = {3, 5, 7} ∩ {4, 5, 7} = {5, 7}
∴ (i) নং সঠিক।
* M ∪ N = {3, 5, 7} ∪ {4, 5, 7} = {3, 4, 5, 7}
এখানে, (M ∪ N) সেটের উপাদান সংখ্যা n = 4
আমরা জানি, কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হয় 2ₙ
∴ P(M ∪ N) এর উপাদান সংখ্যা = 2⁴ = 16
∴ (ii) নং সঠিক।
* M \ N = {3, 5, 7} - {4, 5, 7} = {3}
∴ (iii) নং সঠিক নয়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (i ও ii)।

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'সেট ও ফাংশন' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store