বর্তনীতে ব্যবহৃত রোধক কত প্রকার?
সঠিক উত্তর: 2
ব্যাখ্যা: বর্তনীতে ব্যবহৃত রোধক দুই (২) প্রকার। যথা:
১) স্থির মানের রোধ: এ ধরনের রোধকের রোধের মান নির্দিষ্ট হয়, যা কখনও পরিবর্তন হয় না।
২) পরিবর্তী রোধ: এমন কিছু বৈদ্যুতিক বর্তনী থাকে যেখানে প্রয়োজনমতো রোধের মান পরিবর্তন করার প্রয়োজন পড়ে। এ প্রয়োজন মেটানোর জন্য এ ধরনের রোধ ব্যবহার করা হয়।