120 টি পঁচিশ পয়সার মুদ্রা ও দশ পয়সার মুদ্রা একত্রে 27 টাকা হলে 10 পয়সার মুদ্রার সংখ্যা নিচের কোনটি?
সঠিক উত্তর: 20
ব্যাখ্যা: মনে করি, দশ পয়সার মুদ্রার সংখ্যা = x
∴ পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা = (120 - x)
এখানে, 27 টাকা = (27 × 100) পয়সা = 2700 পয়সা
শর্তমতে, 25(120 - x) + 10x = 2700
বা, 3000 - 25x + 10x = 2700
বা, - 15x = 2700 - 3000 [পক্ষান্তর করে]
বা, - 15x = - 300 [ - 1 দ্বারা উভয়পক্ষকে গুণ করে]
বা, 15x = 300
∴ x = 20
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।