যদি P(x) ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং a ≠ 0 হয়, তবে P(x) কে (ax + b) দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
সঠিক উত্তর: P(- b/a)
ব্যাখ্যা: ভাগশেষ উপপাদ্য অনুযায়ী, P(x) কে (ax + b) দ্বারা ভাগ করলে ভাগশেষ P(- b/a) হবে।
এখানে, ax + b = 0
বা, ax = - b
∴ x = - b/a