উড়ন্ত পাখির মধ্যে কোন ঘর্ষণ ক্রিয়াশীল?
সঠিক উত্তর: প্রবাহী ঘর্ষণ
ব্যাখ্যা: যখন কোনো বস্তু কোনো প্রবাহী পদার্থ যেমন- তরল বা বায়বীয় পদার্থের মধ্য দিয়ে যায় তখন এটি যে ঘর্ষণ বল অনুভব করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে।
পাখি যখন বাতাসের মধ্য দিয়ে উড়ে যায় তখন বাতাসের বাধার কারণে প্রবাহী ঘর্ষণ ক্রিয়াশীল হয়।