sec θ = -2/√3 এবং π/2 < θ < π হলে θ এর মান কত?
সঠিক উত্তর: 5π/6
ব্যাখ্যা: দেওয়া আছে, sec θ = -2/√3
বা, sec θ = -sec π/6
যেহেতু, sec θ ঋণাত্মক এবং π/2 < θ < π; তাই θ এর অবস্থান হবে দ্বিতীয় চতুর্ভাগে।
∴ sec θ = sec(π - π/6)
বা, sec θ = sec 5π/6
∴ θ = 5π/6