কোন লেখচিত্রের মাধ্যমে ত্বরণ নির্ণয় করা যায়?
সঠিক উত্তর: বেগ - সময়
ব্যাখ্যা: বেগ - সময় লেখচিত্রের মাধ্যমে ত্বরণ নির্ণয় করা যায়।
১. সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ-সময় লেখচিত্রটি সময় অক্ষের সমান্তরাল হয়। এর ঢাল বা ত্বরণ শূন্য।
২. সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ-সময় লেখচিত্রটি একটি সরলরেখা হয়। এই সরলরেখার ঢাল থেকে ত্বরণ নির্ণয় করা যায়।
৩. অসম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ-সময় লেখচিত্রটি বক্ররেখা হয়। যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ঐ বিন্দুতে তাৎক্ষণিক ত্বরণ নির্দেশ করে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।