A = {x ∈ Z : 9 ≤ x² ≤ 36} A এর উপসেট কয়টি?
সঠিক উত্তর: 256
ব্যাখ্যা: A = {x ∈ Z : 9 ≤ x² ≤ 36}
এখানে, 9 ≤ x² ≤ 36
x = 0 হলে, 9 ≤ 0 ≤ 36; প্রযোজ্য নয়।
x = ±1 হলে, 9 ≤ 1 ≤ 36; প্রযোজ্য নয়।
x = ±2 হলে, 9 ≤ 4 ≤ 36; প্রযোজ্য নয়।
x = ±3 হলে, 9 ≤ 9 ≤ 36; প্রযোজ্য।
x = ±4 হলে, 9 ≤ 16 ≤ 36; প্রযোজ্য।
x = ±5 হলে, 9 ≤ 25 ≤ 36; প্রযোজ্য।
x = ±6 হলে, 9 ≤ 36 ≤ 36; প্রযোজ্য।
x = ±7 হলে, 9 ≤ 49 ≤ 36; প্রযোজ্য নয়।
.: A = {-6, -5, -4, -3, 3, 4, 5, 6}
A সেটের উপাদান সংখ্যা, n = 8
সুতরাং, উপসেট সংখ্যা = 2ⁿ = 2⁸ = 256।