x/2 + y/3 = 2, 2x + 3y = 13 হলে, (x, y) = কত?
সঠিক উত্তর: (2, 3)
ব্যাখ্যা: এখানে, x/2 + y/3 = 2
বা, (3x + 2y)/6 = 2
বা, 3x + 2y = 12 ...... (i)
এবং 2x + 3y = 13 ...... (ii)
সমীকরণ (i) কে 3 এবং (ii) কে 2 দ্বারা গুণ করে বিয়োগ করি,
(9x + 6y) - (4x + 6y) = 36 - 26
বা, 9x + 6y - 4x - 6y = 10
বা, 5x = 10
∴ x = 2
x এর মান সমীকরণ (i) এ বসিয়ে পাই,
3.2 + 2y = 12
বা, 2y = 12 - 6
বা, 2y = 6
∴ y = 3
অতএব, নির্ণেয় সমাধান : (x, y) = (2, 3)