একটি ত্রিভুজের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ 10 সে.মি. হলে এর পরিবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
সঠিক উত্তর: 400π
ব্যাখ্যা: আমরা জানি, ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ।
এখানে, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ = 10 সে.মি.
∴ পরিবৃত্তের ব্যাসার্ধ, r = 10 × 2 = 20 সে.মি.
∴ পরিবৃত্তের ক্ষেত্রফল = πr²
= π × (20)²
= 400π বর্গ সে.মি।