স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি ঠিক?
সঠিক উত্তর: s ∝ t²
ব্যাখ্যা: গতির সমীকরণ হতে পাই, s = ut + ½at²।
স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে আদিবেগ u = 0 হয়।
তখন, s = 0 x t + ½at² বা, s = ½at²।
যখন বস্তু সুষম ত্বরণে চলে, তখন a ধ্রুবক, সুতরাং ½a ও একটি ধ্রুবক।
অতএব, s ∝ t²।
অর্থাৎ স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক।