ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত 3 : 4 : 5 এবং পরিসীমা 24 মিটার হলে, ত্রিভুজটির বড় বাহুটির দৈর্ঘ্য কত?
সঠিক উত্তর: 10 মিটার
ব্যাখ্যা: ধরি, ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3x, 4x ও 5x
ত্রিভুজটির পরিসীমা হবে = (3x + 4x + 5x) মিটার = 12x মিটার
প্রশ্নমতে, 12x = 24 বা, x = 2
ত্রিভুজের বড় বাহুটির দৈর্ঘ্য = 5x = 5 × 2 = 10 মিটার।