দশা বলতে কণার কোনটি বোঝানো হয়?
সঠিক উত্তর: সবগুলি
ব্যাখ্যা: দশা বলতে কণার সরণ, বেগ, ত্বরণ বোঝায়।
দশা (Phase): তরঙ্গ সঞ্চালনকারী কোন স্পন্দনরত কণার যে কোন মুহূর্তের গতির সম্যক বা সামগ্রিক অবস্থাকে তার দশা বলে। কোন একটি মুহূর্তে গতির অবস্থা বলতে ঐ বিশেষ মুহূর্তে কণাটির সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি বুঝায়।