স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক?
সঠিক উত্তর: v ∝ t
ব্যাখ্যা: গতির সমীকরণ হতে আমরা জানি, v = u + at।
স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে আদিবেগ u = 0 হয়। তখন v = at।
সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে a = ধ্রুবক।
সুতরাং v ∝ t।
অর্থাৎ স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যেকোনো সময়ে বেগ সময়ের সমানুপাতিক।