তরঙ্গ সঞ্চালনকারী কোন কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ঐ তরঙ্গের কী বলা হয়?
সঠিক উত্তর: দোলনকাল
ব্যাখ্যা: পর্যায়কাল বা দোলনকাল (Time period): তরঙ্গ সঞ্চালনকারী কোন কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ঐ তরঙ্গের পর্যায়কাল বা দোলনকাল বলে। পর্যায়কালকে T দ্বারা প্রকাশ করা হয়।