সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 8° হলে, বৃহত্তম কোণের মান কত ডিগ্রি?
সঠিক উত্তর: 49°
ব্যাখ্যা: মনে করি, সূক্ষ্মকোণদ্বয় x এবং x + 8°
যেহেতু ত্রিভুজটি সমকোণী, তাই যে কোনো একটি কোণের মান 90°
সুতরাং, x + x + 8° + 90° = 180°
বা, 2x = 180° - 98°
বা, 2x = 82°
অতএব, x = 41°
সূক্ষ্মকোণ দুটির মধ্যে বড় কোণটির মান = x + 8°
= 41° + 8° = 49°
উল্লেখ্য যে, ত্রিভুজটির বৃহত্তম কোণটি হলো সমকোণ বা 90°, তবে অপশন অনুযায়ী সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তম কোণটি জানতে চাওয়া হয়েছে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।