জমিতে ইউরিয়া প্রয়োগ করলে কোন আয়ন উদ্ভিদ দ্বারা পরিশোষিত হয়?
সঠিক উত্তর: NH₄⁺
ব্যাখ্যা: জমিতে ইউরিয়া প্রয়োগ করলে NH₄⁺ আয়ন উদ্ভিদ দ্বারা পরিশোষিত হয়। মাটিতে ইউরিয়েজ এনজাইমের উপস্থিতিতে ইউরিয়া (NH₂–CO–NH₂) পানির সাথে বিক্রিয়া করে NH₄⁺, OH⁻ এবং CO₂ তৈরি করে।
NH₂–CO–NH₂ + 3H₂O ⇒(ইউরিয়েজ) 2NH₄⁺ + 2OH⁻ + CO₂
উদ্ভিদ এই NH₄⁺ আয়ন শোষণ করে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।