নবম-দশম শ্রেণির রসায়ন বিষয়ের 'আমাদের জীবনের রসায়ন' অধ্যায়ের MCQ

Class 9-10 'আমাদের জীবনের রসায়ন' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. টয়লেট ক্লিনারের মূল উপাদানে কোন ধাতু থাকে?
সঠিক উত্তর: Na
ব্যাখ্যা: টয়লেট ক্লিনারের মূল উপাদান হলো কস্টিক সোডা (NaOH)। কস্টিক সোডায় উপস্থিত ধাতু হলো সোডিয়াম (Na)। NaOH-এর ক্ষয়কারক ধর্মের কারণে টয়লেট পরিষ্কার হয়।
2. বাড়িতে বা বেকারিতে পাউরুটি ফোলানোর জন্য কোনটি ব্যবহৃত হয়?
সঠিক উত্তর: ইস্ট
ব্যাখ্যা: বাড়িতে বা বেকারিতে পাউরুটি ফোলানোর জন্য ইস্ট ব্যবহার করা হয়।
3. মাটির pH খুব বেশি হলে (অতিরিক্ত ক্ষারীয় হলে) এতে কি মিশিয়ে pH মান কমানো যায়?
সঠিক উত্তর: (NH₄)₂SO₄
ব্যাখ্যা: মাটির pH খুব বেশি হলে (NH₄)₂SO₄ মিশিয়ে pH মান কমানো যায়। এটি মাটির ক্ষারকত্ব কমাতে সাহায্য করে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
4. পানিশূন্যতার জন্য ওষুধ শিল্পে স্যালাইনের মধ্যে কোনটি ব্যবহার করতে হয়?
সঠিক উত্তর: NaCl
ব্যাখ্যা: পানিশূন্যতার জন্য ওষুধ শিল্পে স্যালাইনের মধ্যে NaCl ব্যবহার করা হয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
5. কোনটি অনুমোদিত ফুড প্রিজারভেটিভ?
সঠিক উত্তর: বেনজোয়িক এসিড
ব্যাখ্যা: সোডিয়াম বেনজয়েটকে প্রিজারভেটিভস বলা হয়। উল্লেখ্য, প্রিজারভেটিভস অনুমোদিত ও অননুমোদিত দুই ধরনের হয়। অনুমোদিত ফুড প্রিজারভেটিভস হলো সোডিয়াম বেনজয়েট, বেনজোয়িক এসিড, ভিনেগার, লবণের দ্রবণ, চিনির দ্রবণ ইত্যাদি। অননুমোদিত ফুড প্রিজারভেটিভ হলো ইথিলিন ও অ্যাসিটিলিন। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
6. গ্লাস ক্লিনারের মূল উপাদান কোনটি?
সঠিক উত্তর: NH₃
ব্যাখ্যা: গ্লাস ক্লিনারের মূল উপাদান অ্যামোনিয়া (NH₃)।
7. ভিনেগারে কত শতাংশ ইথানয়িক এসিড থাকে?
সঠিক উত্তর: 4%–10%
ব্যাখ্যা: ভিনেগারে 4%–10% ইথানয়িক এসিড থাকে।
8. টয়লেট ক্লিনারের মূল উপাদান কোনটি?
সঠিক উত্তর: NaOH
ব্যাখ্যা: টয়লেট ক্লিনারের মূল উপাদান হলো সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH), যা কস্টিক সোডা নামে পরিচিত। এটি শক্তিশালী ক্ষার হওয়ায় ময়লা ও চর্বি অপসারণে কার্যকর।
9. তেল বা চর্বি হচ্ছে এক ধরনের—
সঠিক উত্তর: এস্টার
ব্যাখ্যা: তেল বা চর্বি হলো উচ্চতর ফ্যাটি এসিড ও গ্লিসারিনের ট্রাই-এস্টার। তাই তেল বা চর্বি এক ধরনের এস্টার।
10. নিচের কোনটিতে জীবাণুনাশক পদার্থ যোগ করা হয়?
সঠিক উত্তর: প্রসাধনী সাবান
ব্যাখ্যা: প্রসাধনী সাবানে ত্বক সুরক্ষার জন্য সুগন্ধিকারক ও জীবাণুনাশক পদার্থ যোগ করা হয়।
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store