একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোড় সংখ্যার সেটকে কী বলা হয়?
সঠিক উত্তর: সমসম্ভাব্য ঘটনা
ব্যাখ্যা: সমসম্ভাব্য ঘটনা: ছক্কা নিক্ষেপের সম্ভাব্য ফলাফলগুলো হলো 1, 2, 3, 4, 5, 6। এদের মধ্যে 2, 4, 6 এই তিনটি জোড় সংখ্যা। এই তিনটির যেকোনো একটি আসলে জোড় সংখ্যা হবে। অর্থাৎ ছক্কাটি নিরপেক্ষ হলে জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যা ফলাফল আসার সম্ভাবনা সমান। তাই জোড় আসার সম্ভাবনা হবে, P (জোড় সংখ্যা) = 3/6 বা 1/2। কোনো পরীক্ষার একাধিক ঘটনা ঘটার সম্ভাবনা সমান হলে ঘটনাগুলো সমসম্ভাব্য ঘটনা।