স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটা বস্তুর গতি হচ্ছে—
সঠিক উত্তর: সরলরৈখিক গতি
ব্যাখ্যা: পর্যায়বৃত্ত গতি: কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটাকে পর্যায়বৃত্ত গতি বলা যায়। পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে।
১. বৃত্তাকার- যেমন: ফ্যানের পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, সমবেগে চলমান সাইকেলের চাকার গতি।
২. উপবৃত্তাকার- যেমন: সূর্যের চারদিকে পৃথিবীর গতি।
৩. সরল রৈখিক- যেমন: স্প্রিংয়ে ঝুলিয়ে রাখা দুলতে থাকা বস্তুর গতি, বাষ্প বা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি।