দুইটি পূরক কোণের অনুপাত 3 : 7 হলে, বড় কোণটি কত?
ক. 27°
খ. 70°
গ. 63°
ঘ. 124°
সঠিক উত্তর: 63°
ব্যাখ্যা: মনে করি, পূরক কোণদ্বয় যথাক্রমে 3x ও 7x
যেহেতু পূরক কোণদ্বয়ের সমষ্টি = 90°
অতএব, 3x + 7x = 90°
বা, 10x = 90°
বা, x = 90° / 10
অতএব, x = 9°
সুতরাং, পূরক কোণদ্বয় যথাক্রমে, 3 × 9° = 27° ও 7 × 9° = 63°
অতএব, বড় কোণটি হলো 63°।
সঠিক উত্তর (গ)।
এসএসসি গণিত প্রস্তুতি
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'রেখা,কোণ ও ত্রিভুজ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।