ΔPQR-এ ∠PQR < 90° এবং PM ⊥ QR হলে, নিচের কোনটি সঠিক?

ক. PR² = PQ² + QR² - 2QR.RM
খ. PR² = PQ² + QR² - 2QR.QM
গ. PR² = PQ² + QR² + 2QR.RM
ঘ. PR² = PQ² + QR² + 2QR.QM

সঠিক উত্তর: PR² = PQ² + QR² - 2QR.QM

ব্যাখ্যা: যেকোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ঐ দুই বাহুর যেকোনো একটি ও তার ওপর অপরটির লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম।
ΔPQR ত্রিভুজের ∠PQR < 90° অর্থাৎ সূক্ষ্মকোণ এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহু PR। অপর দুই বাহু যথাক্রমে PQ ও QR। QR বাহুর ওপর লম্ব PM। তাহলে QR বাহুর ওপর PQ বাহুর লম্ব অভিক্ষেপ QM।
তাহলে আমরা পাই, PR² = PQ² + QR² - 2QR.QM

এসএসসি উচ্চতর গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য উচ্চতর গণিত বিষয়ের 'জ্যামিতি' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store