আয়নায় দেখা তোমার প্রতিবিম্বে আলোর পথ কী ধরনের হয়?
সঠিক উত্তর: আলো মিলিত হয় না
ব্যাখ্যা: তুমি যখন আয়নায় তোমার চেহারা দেখ তখন আয়নার পিছনে তোমার প্রতিবিম্ব দেখতে পাও। আলোর প্রতিফলনের জন্য এমনটি ঘটে। আয়নায় দেখা তোমার এরূপ প্রতিবিম্বে সত্যিকারে অর্থে আলো মিলিত হয় না। এ ধরনের প্রতিবিম্বকে বলে অবাস্তব প্রতিবিম্ব।