সকাল 9:45 টায় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণ কত?
সঠিক উত্তর: π/8 রেডিয়ান
ব্যাখ্যা: সকাল 9:45 টা অর্থাৎ ঘণ্টার কাঁটা, H = 9 এবং মিনিটের কাঁটা, M = 45
আমরা জানি, ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = |(60 × H - 11 × M) / 2|°
= |(60 × 9 - 11 × 45) / 2|°
= |(540 - 495) / 2|°
= 45 / 2°
এখন, ডিগ্রীকে রেডিয়ানে প্রকাশ করলে পাই:
(45 / 2)° = (45 / 2 × π / 180) রেডিয়ান
= π / 8 রেডিয়ান
অতএব, কোণটি π/8 রেডিয়ান।