a এর মান কত হলে (a², 2), (a, 1) এবং (0, 0) বিন্দুত্রয় সমরেখ?
সঠিক উত্তর: 0, 2
ব্যাখ্যা: আমরা জানি, A(a², 2), B(a, 1) এবং C(0, 0) বিন্দুত্রয় সমরেখ হলে AB ও BC রেখার ঢাল সমান হবে।
সুতরাং, (1 - 2) / (a - a²) = (0 - 1) / (0 - a)
বা, -1 / (a - a²) = -1 / -a
বা, a - a² = -a
বা, a² - 2a = 0
বা, a(a - 2) = 0
বা, a = 0 অথবা, a - 2 = 0
বা, a = 2
অতএব, a = 0, 2
সঠিক উত্তর (D)।