450 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 7' কোণ উৎপন্ন করে। পাহাড়টির উচ্চতা কত?
সঠিক উত্তর: 920 মিটার
ব্যাখ্যা: ধরি, পাহাড়টির উচ্চতা = s
সৃজিত কোণ θ = 7'
= (7/60)°
= (7/60) × (π/180) রেডিয়ান
দূরত্ব r = 450 কি.মি.
= 450 × 1000 মিটার
= 450000 মিটার
আমরা জানি, s = rθ
= 450000 × (7/60) × (π/180)
= 916.3 মিটার ≈ 920 মিটার
সুতরাং, পাহাড়টির উচ্চতা প্রায় 920 মিটার।