ঘনক — i. হলো আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান ii. এর একবাহু a হলে কর্ণ হবে = √3a iii. এর একটি বাহু 3 সে.মি. হলে এর আয়তন হবে 27 ঘন সে.মি. নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: i. আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে তাকে ঘনক বলে। অর্থাৎ (i) সঠিক।
ii. ঘনকের ধার a হলে এর কর্ণ = √3a। অর্থাৎ (ii) সঠিক।
iii. ঘনকের ধার a = 3 সে.মি. হলে আয়তন = a³ = 3³ = 27 ঘন সে.মি.। অর্থাৎ (iii) সঠিক।