কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন?
সঠিক উত্তর: প্লাঙ্ক
ব্যাখ্যা: ম্যাক্স প্লাঙ্ক ১৯০০ সালে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন।
বিভিন্ন তত্ত্বের আবিষ্কারকের তালিকা নিচে দেয়া হলো:
১. বিকিরণ বিষয়ক কোয়ান্টাম তত্ত্ব: ম্যাক্স প্লাঙ্ক
২. আপেক্ষিক তত্ত্ব: আলবার্ট আইনস্টাইন
৩. পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব: আর্নেস্ট রাদারফোর্ড
৪. আলোর বিদ্যুৎ চৌম্বকীয় তত্ত্ব: জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল