শ্রেণি বিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়ের সঠিক সূত্র কোনটি?
সঠিক উত্তর: L + f₁/(f₁ + f₂) × h
ব্যাখ্যা: শ্রেণি বিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়ের সূত্রটি হলো: প্রচুরক = L + f₁/(f₁ + f₂) × h। এখানে L = প্রচুরক শ্রেণির নিম্নসীমা, f₁ = প্রচুরক শ্রেণির গণসংখ্যা - পূর্ববর্তী শ্রেণির গণসংখ্যা, f₂ = প্রচুরক শ্রেণির গণসংখ্যা - পরবর্তী শ্রেণির গণসংখ্যা এবং h = শ্রেণি ব্যাপ্তি।