30°C তাপমাত্রায় কোনো স্থান থেকে শব্দ করলে 0.12 sec পর শব্দের প্রতিধ্বনি শোনা যায়। শব্দের উৎস হতে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব কত?
সঠিক উত্তর: 21 m
ব্যাখ্যা: প্রথমে 30°C তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয় করি। v₂ = 330 x √(303/273) ≈ 347.65 ms⁻¹।
প্রতিধ্বনির ক্ষেত্রে শব্দ দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে বলে দূরত্ব = 2d।
আমরা জানি, বেগ = দূরত্ব/সময়
বা, v = 2d/t
বা, d = (v x t) / 2 = (347.65 x 0.12) / 2 ≈ 20.85 m বা 21 m (প্রায়)।