r ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের- i. বৃহত্তম চাপ 2πr ii. বৃহত্তম জ্যা 2r iii. পরিধি 2πr নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: আমরা জানি,
বৃত্তের পরিধিই হলো বৃত্তের বৃহত্তম চাপ।
সুতরাং, r ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের পরিধি বা বৃহত্তম চাপ = 2πr
আবার, বৃত্তের ব্যাসই হলো বৃহত্তম জ্যা।
সুতরাং r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম জ্যা বা ব্যাস = 2 × ব্যাসার্ধ = 2 × r = 2r