ঘনবস্তুর দুইটি তল ছেদকারী রেখাকে কী বলে?
সঠিক উত্তর: ধার
ব্যাখ্যা: ধার: সমতলস্থ কোনো স্থানকে বেষ্টন করতে হলে যেমন কমপক্ষে তিনটি সরল রেখা দরকার, তেমনি জাগতিক কোনো স্থানকে বেষ্টন করতে হলে অন্তত চারটি সমতল দরকার।
এই তলগুলো ঘনবস্তুর তল বা পৃষ্ঠতল (Surface) এবং এদের দুইটি সমতল যে রেখায় ছেদ করে, তাকে ঐ ঘনবস্তুর ধার (Edge) বলা হয়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (A)।