কোন গ্যাসটির ব্যাপন সময় সবচেয়ে বেশি?
সঠিক উত্তর: CO₂
ব্যাখ্যা: কোনো গ্যাসের ব্যাপন হার এবং সময় তার আণবিক ভরের উপর নির্ভরশীল। যার আণবিক ভর যত বেশি হবে তার ব্যাপন হার তত কম হবে এবং ব্যাপনে সময় তত বেশি লাগবে। N₂ এর আণবিক ভর = 2 × 14 = 28, O₂ এর আণবিক ভর = 2 × 16 = 32, CH₄ এর আণবিক ভর = 12 + 4 × 1 = 16 এবং CO₂ এর আণবিক ভর = 12 + 2 × 16 = 44। CO₂ এর আণবিক ভর সবচেয়ে বেশি। তাই CO₂ এর ব্যাপন সময় সবচেয়ে বেশি। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।